Apan Desh | আপন দেশ

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১৪ জুন ২০২৬

আপডেট: ১০:২৩, ১৫ জুন ২০২৬

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভিন্নমতকে সম্মান করতেন বলেই প্রেসিডেন্ট জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি আজকের যে জায়গা তৈরি করে গেছেন, এর মধ্যে একটি হলো তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন স্থবির হয়ে পড়েছিল, জিয়াউর রহমান সেটিকে যুদ্ধে পরিণত করেছিলেন।’

আরও পড়ুন : ‘দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান’

তিনি আরও বলেন, ‘ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের ওপর গবেষণা আরও বাড়ানো প্রয়োজন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়