Apan Desh | আপন দেশ

কারাদণ্ড

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদরাসা ছাত্রকে বলৎকারের মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণাার সময় সাজাপ্রাপ্ত আসামী মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়। 

০৫:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

দুদকের মামলায় বাখরাবাদ কর্মকর্তার আট বছরের কারাদণ্ড

দুদকের মামলায় বাখরাবাদ কর্মকর্তার আট বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক কর্মকর্তা খালেদ সাইফউল্লাহ টিপুকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের করা হয়।দণ্ডপ্রাপ্ত সাইফউল্লাহ ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবুল হোসেন কানুনগোর ছেলে। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কুমিল্লার গৌরীপুর শাখার সাবেক বিক্রয় সহকারী ছিলেন।

০৪:৫৪ পিএম, ১২ জুলাই ২০২৬ রোববার

নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে কারাদণ্ড

নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে নামজারি (খারিজ) করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডে দণ্ডিত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম রবিন (৪৫)। রোববার (০৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে মহুরি হিসেবে কাজ করেন।

০৮:৪৯ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক রায়হানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১১:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

ভুল বিচার আর নাম বিভ্রাটের বলি হয়ে জীবনের ১৮টি বসন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন মোংলার যুবক বাদল ফরাজী। ভারতের কারাগারে দীর্ঘ এক দশক এবং দেশের কারাগারে আরও আট বছর—সব মিলিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে কারাবন্দী এ নিরপরাধ যুবকের মুক্তির দাবিতে এবার রাজপথে নেমেছেন তার স্বজন ও মানবাধিকার কর্মীরা। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে বাদল ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বাদল ফরাজীর বড় বোন আকলিমা আক্তার আবেগজড়িত কণ্ঠে বলেন, ছেলের মুক্তির আশায় থাকতে থাকতে আমার বাবা পরপারে চলে গেছেন। মা এখন মৃত্যুশয্যায়। মরার আগে তিনি শুধু একবার তার নির্দোষ ছেলের মুখটা দেখে যেতে চান। ১৮ বছর পার হয়ে গেল, আর কত অমানবিকতা সইব? আমার ভাই তো কোনো অপরাধ করেনি, তবে কেন এই দীর্ঘ কারাবাস?

০৮:৩৪ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

বিয়ের আগে তালাক না দিয়ে পুনরায় বিয়ে করার অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসিন হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তিনি সাফাই সাক্ষ্য দেন। এসময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এ বিয়ে করেন। এ ঘটনায় তার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

০৫:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড

পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ মার্চ) বিকেলে সদর উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।

০৮:৫১ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে আটটি ঘোড়া জবাই করা হয়েছে। এ ঘটনায় ৪০০ কেজি মাংস জব্দ করা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর চরে এক অভিযানে এসব মাংস জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

০৩:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement