Apan Desh | আপন দেশ

জাল ভোটের অভিযোগে নারীকে দুই বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জাল ভোটের অভিযোগে নারীকে দুই বছরের কারাদণ্ড

ছবি: আপন দেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেয়ার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন <<>>ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই

দণ্ডপ্রাপ্ত নারীর নাম ছাবিলা বেগম। তিনি ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তিনি ভোটকেন্দ্রে ঢুকে অন্যের নামে ভোট দেয়ার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করেন।

পরবর্তী যাচাই-বাছাইয়ে জাল ভোটের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড প্রদান করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়