Apan Desh | আপন দেশ

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

ছবি: আপন দেশ

সিরাজগঞ্জের কাজীপুরে আটটি ঘোড়া জবাই করা হয়েছে। এ ঘটনায় ৪০০ কেজি মাংস জব্দ করা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর চরে এক অভিযানে এসব মাংস জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

মোস্তাফিজুর রহমান জানান, একটি চক্র প্রতি শুক্রবার ভোরে যমুনা নদীর চরাঞ্চলে ঘোড়া জবাই করে আসছেন। তারা ঢাকার গাজীপুর ও রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় মাংস বিক্রি করতেন। এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জব্দকৃত ৪০০ কেজি ঘোড়ার মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন <<>> দুই দিন ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ

এসময় কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আহাদসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়