Apan Desh | আপন দেশ

খিলক্ষেতে ডাকাতি মামলায় ১১ সেনা সদস্য বরখাস্ত-কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

খিলক্ষেতে ডাকাতি মামলায় ১১ সেনা সদস্য বরখাস্ত-কারাদণ্ড

রাজধানীর খিলক্ষেতের কাওলায় সংঘটিত ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর ১১ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের দেড় বছর থেকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে ক্যাপ্টেন তাহমিদের নেতৃত্বে দণ্ডিত সেনা সদস্যদের মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়।

এ তথ্য কারাসূত্র জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম) এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত সেনা সদস্যরা হলেন-

১. করপোরাল আবু রায়হান (৩১), সাজা ১ বছর ৬ মাস
২. সৈনিক সাকিল আহমেদ (২৭), সাজা ১ বছর ৬ মাস
৩. ল্যান্স করপোরাল শামসুল আলম (৩২), সাজা ৪ বছর
৪. সার্জেন্ট আব্দুল কুদ্দুস (৪৪), সাজা ৪ বছর
৫. করপোরাল রফিকুল ইসলাম (৩৮), সাজা ৫ বছর
৬. ল্যান্স করপোরাল মহিউদ্দিন (৩৬), সাজা ৬ বছর
৭. সৈনিক মেসবাহ উদ্দিন (২৮), সাজা ৩ বছর
৮. সার্জেন্ট আব্দুস সালাম আজাদ (৪৩), সাজা ১ বছর ৬ মাস
৯. সৈনিক ইলিয়াস হোসেন (২৮), সাজা ৩ বছর
১০. সৈনিক রেজাউল করিম (২৭), সাজা ১ বছর ৬ মাস
১১. করপোরাল মো. সিরাজুল ইসলাম (৩৮), সাজা ৫ বছর

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ