Apan Desh | আপন দেশ

গাজীপুর জেলা

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম দোলনার গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার কারিগররা বংশপরম্পরায় পাট, রঙিন সুতা, বাঁশ এবং লোহা ও বাশেঁর রিং ব্যবহার করে দৃষ্টিনন্দন বাহারী রংয়ের টেকসই দোলনা তৈরি করেন। বিশেষ করে এখানকার নারীরা সংসারের কাজের পাশাপাশি দোলনা তৈরি করে নিজেদের ভাগ্য বদল করছেন। ফিরিয়ে এনেছে পরিবারে সচ্ছলতা। দোলনা তৈরির কাজটি হয় কয়েকটি ধাপে হয়ে থাকে। প্রথম ফ্রেম তৈরিতে বাঁশের চাকা বা লোহার রিং দিয়ে দোলনার মূল কাঠামো তৈরি করা হয়। পরে বিভিন্ন রংয়ের সুতা ও পাটের সুতা দিয়ে বুনন করে থাকেন। দোলনার মূল কাঠামোতে সুতা ও পাটের রশি পেঁচিয়ে বাহারি রঙের নকশার কারুকাজ ফুটিয়ে তোলা হয়। কারিগররা চাক দোলনা, চেয়ার দোলনা, কিংবা চারকোনা আকৃতির বিভিন্ন নকশার দোলনা বুনে থাকেন। দড়ি বা চেইন সংযুক্ত করে দোলনা ঝুলিয়ে রাখার জন্য মজবুত পাটের দড়ি বা লোহার চেইন তৈরি করে যুক্ত করা হয়।

০৫:৫৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি`র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।

০৬:৫৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউসুফ হাসান আলিফ (২৭)। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নিহত ইউসুফের মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল। নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

০৫:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

কালীগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কালীগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শিক্ষার মান উন্নয়নে গাজীপুরের কালীগঞ্জে একাধিক স্কুলের নতু নভবন উদ্বোধন ও ২১৯ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বই পড়া ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অত্র স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশ হয়।

০৫:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে পৌর মিলনায়তনে পৌরসভার অর্থায়নে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতার অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উচ্চমান সহকারী মো. রিয়াদ হাসান।

০৬:০৫ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে প্রকৃতিকে আরও রঙিন করে তুলেছে রঙ্গন (Ixora Coccinea) অত্যন্ত পরিচিত ও নান্দনিক শোভা বর্ধনকারী ফুল। লাল, কমলা, হলুদ, গোলাপি ও সাদা রঙের থোকা থোকা ফুলে সেজে ওঠে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক ও সড়কের পাশ। এ যেন জীববৈচিত্রের অপূর্ব সমন্বয়। প্রকৃতি সেজেছে অনন্য এক সাজে। আকর্ষণীয় রঙ্গন ফুলের সৌন্দর্যে প্রাণ ফিরে পেয়েছে সবুজ প্রকৃতি। বাহারি রঙ্গন ফুলে নজর কেড়েছে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চোয়ারিয়াখোলার সবিতা সেনের বাড়ির আঙিনা। বিভিন্ন রঙয়ের রঙ্গন ফুল সকলের দৃষ্টি কেড়েছে। ছোট ছোট থোকায় ফোটা ফুলের সৌন্দর্য উপভোগ করছে পথচারীরা। অনেকে ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

০৪:০৭ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

বাংলাদেশ বেতারের তালিকা ভুক্ত হলেন সুপ্তা সেন ঋতু

বাংলাদেশ বেতারের তালিকা ভুক্ত হলেন সুপ্তা সেন ঋতু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের অডিশনে নজরুল সংগীতে তালিকা ভুক্ত হয়ে নতুন এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্খী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সুপ্তা সেন নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত অডিশনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন। বাংলাদেশ বেতারে সুযোগ পাওয়াকে তিনি তার শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। 

০৬:৩২ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

অব্যবস্থাপনায় কালীগঞ্জের প্রীতিলতার বেহাল দশা 

অব্যবস্থাপনায় কালীগঞ্জের প্রীতিলতার বেহাল দশা 

অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার লক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্রটি ২০১৮ সালে নির্মিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদফতরের আওতায় এ প্রকল্পে ব্যয় হয় ১৭ কোটি টাকা। ৬তলা ভবনটিতে ১২৪ জন কর্মজীবি নারীর আবাসন ও ২০ জন শিশুর থাকার ব্যবস্থা রয়েছে। শিল্পকারখানায় কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ ও অস্থায়ী আবাসন সুবিধা দেয়াই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দটি রাষ্ট্রের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 

০৪:১৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

শ্রীপুরে গার্মেন্টস শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

শ্রীপুরে গার্মেন্টস শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার-বদর গার্মেন্টসে শ্রমিকদের আন্দোলন চলছিলো। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিষ্ঠানটির শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। শনিবার সকালে আন্দোলন চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

০৩:৫২ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে এমন হুংকার দেয়া হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের মিছিল থেকে। রোববার (২১ জুন) ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে পুলিশ দেখে হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

০৬:৪৭ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সভাটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ ভূঞা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো নূরুল করিম ভূঁইয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

০৪:৪৮ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে স্কুলে উপস্থিত হোন। প্রাধান শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। জানা যায়, অধিকাংশ প্রধান শিক্ষক পরিবারের সঙ্গে জয়দেবপুর, টঙ্গি, উত্তরাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে। এতে করে অধিকাংশ প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন। উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার কথা বলে প্রধান শিক্ষকরা দুপুরের আগেই বিদ্যালয় ত্যাগ করার প্রবনতা রয়েছে। ফলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব অনিয়মের কারনে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

০৬:১৩ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শ্রীপুর। সোমবার (০৮ জুন) সকাল ১০টায় মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গ্রাহক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আনিসুজ্জামান ,ইঞ্জিনিয়ার মাহবুব আলম ,অ্যাডভোকেট রাজিবিল্লাহ, মাওলানা আবুল হোসাইন, যোবায়ের সরকার, মাওলানা মাহমুদুল হাসান, ব্যবসায়ী খাইরুল বাশার, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

০৯:০০ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে এক নারী ডাক্তারকে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে তারই কলিগ ডা. মাহবুব হাসান রায়হানের (৩১) বিরুদ্ধে।  এ ঘটনায় বুধবার (০৩ জুন) থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী ঐ নারী ডাক্তার। রাতেই অভিযুক্ত ডা. রায়হানকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতার ডা. মাহবুব হাসান রায়হান উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরেই এক নারী ডাক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত্য করেন ডা. মাহবুব হাসান রায়হান (৩১)। ব্যর্থ হয়ে ওই নারী ডাক্তারকে অপহরণের নাটক সাজায় ডা. রায়হান। প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে জোরপূর্বক বিয়ে করা হয়। এবং একাধিক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। 

০৮:১৬ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে মাস্টারপ্ল্যান কনসালটেশন সভা

অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে মাস্টারপ্ল্যান কনসালটেশন সভা

কালীগঞ্জে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লি.। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, পৌর প্রশাসক শ্যামল দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপি`র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপি`র আহবায়ক সদস্য প্রদীপ মিত্র ভজন ও সালাউদ্দিন আহম্মেদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

০৫:৫৪ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

‘গাজীপুরে ৫ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফোরকানের আত্মহত্যা’

‘গাজীপুরে ৫ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফোরকানের আত্মহত্যা’

গাজীপুরের কাপাসিয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, পদ্মা সেতুতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ফোরকানের ব্যবহৃত মুঠোফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।  তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার দিন ১১ মে ভোর বেলা একটি সাদা প্রাইভেটকার পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে দাঁড়ায়। গাড়ি থেকে সাদা শার্ট পরিহিত ফোরকান সেতুতে নেমে যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যবহৃত মোবাইলফোন ও কালো রঙের ব্যাগ রেখে পদ্মা নদীতে ঝাঁপ দেন। 

০৮:৩৪ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

শ্রীপুরে আইইএস জাতীয় মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

শ্রীপুরে আইইএস জাতীয় মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার (০৩ মে)। চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে বুধবার (০৬ মে)। এবার সম্মেলনে উঠছে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব। শনিবার (০২ মে) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির এ তথ্য জানান। এসময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি প্রস্তাব।

০৫:৩৪ পিএম, ২ মে ২০২৬ শনিবার

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

গাজীপুর-৫ আসনের নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস। গাজীপুর-৫ আসনটি গঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নও এ আসনের অন্তর্ভুক্ত। নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা ও ইউনিয়নে ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সিটি কর্পোরেশন ও বাড়িয়া ইউনিয়নে ভোটার ৯৫ হাজার ৩০১ জন।

০৫:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement