Apan Desh | আপন দেশ

৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:১২, ১১ নভেম্বর ২০২৪

৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলেন শ্রমিকরা

টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। 

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২ টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তিনদিন ধরে চলে এ অবরোধ। আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা অবোরধ করেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ বিক্ষোভ করছিলেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ