ইরান-ইসরাইল যুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত ফ্রান্সের
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। নরওয়ে, সুইডেন, পাকিস্তান ও স্পেনের মতো দেশগুলো এ হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি তুলেছে।
এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করল ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তার বক্তব্যে শান্তির বার্তার পাশাপাশি সামরিক প্রস্তুতির ইঙ্গিতও পাওয়া গেছে।
০৭:৩৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার