ফাইল ছবি, আপন দেশ
বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরাসি দূতাবাসের নিয়ন্ত্রণাধীন একটি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান।
রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে মিজান অনলাইন বলেছে, বছরের পর বছর ধরে কেবল ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম চালিয়ে আসা ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্রটি (সিএলএফ) বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। আদালতের নির্দেশে কেন্দ্রটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
ইরানের বিচার বিভাগ ফ্রান্সের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছে।
আরও পড়ুন<<>>মস্কোতে ইউক্রেনের হামলা, নিহত ২
অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রটি ভাষা শিক্ষালয় হিসেবে প্রাপ্ত বিশেষ মর্যাদার অপব্যবহার করেছে। একই সঙ্গে দেশটির মেধাবী ও প্রভাবশালী ব্যক্তিবর্গকে চিহ্নিত করে নিজস্ব নেটওয়ার্ক তৈরি এবং তাদের দেশত্যাগে সরাসরি সহায়তা করার মতো অপতৎপরতায় লিপ্ত ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও প্যারিসের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন চলছে।
গত মাসে ফ্রান্সে নিযুক্ত ইরানি দুই কূটনীতিককে বহিষ্কার করে প্যারিস। ইরানে নিযুক্ত দুই ফরাসি প্রতিনিধিকে সাময়িক আটক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার জের ধরে ওই পদক্ষেপ নেয় ফ্রান্স। তেহরানের পক্ষ থেকে ওই দুই ফরাসি কূটনীতিকের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাল্টা অভিযোগ তোলা হয়েছিল।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































