Apan Desh | আপন দেশ

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৪ জুন ২০২৬

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল।

রোববার (১৪ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লরেইন-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকক। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল এক্সপেরিমেন্টেশন বিভাগের ইঞ্জিনিয়ার ইয়ানিক লেদোরে এবং পিএইচডি গবেষক ক্যাটেরিনা সামিওতাকি। এ সময় বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

জানা যায়, ফ্রান্সের এ গবেষক দল অধ্যাপক ড. মো. শাহজাহানের ফিশ ইকোফিজিওলজি ল্যাবরেটরিতে বন্য জেব্রাফিশ বিষয়ক চলমান একটি যৌথ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সফর করছেন। তারা বৃহস্পতিবার (১১ জুন) বাকৃবিতে পৌঁছান এবং আগামী ১৭ জুন পর্যন্ত অবস্থান করবেন। এর আগে ২০২২ সালেও একই গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তারা বাকৃবি সফর করেছিলেন। এটি তাদের দ্বিতীয় গবেষণা সফর। 

আরও পড়ুন<<>>আদালতে আত্মসমর্পণ মুফতি আমির হামজার

সাক্ষাৎকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং ভবিষ্যতে বিভিন্ন অ্যাকাডেমিক সহযোগিতামূলক উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়