ছবি: সংগৃহীত
এবার জিনেদিন জিদানের কাঁধে ফ্রান্স ফুটবলের ভার। তার দায়িত্ব গ্রহণে উন্মাদনা বেড়েছে ফরাসি সমর্থকদের মাঝে। আর এ উন্মাদনায় কোচ হিসেবে ঘরের মাঠের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র। তাও আবার মাত্র এক দিনেরও কম সময়ে।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম সরে দাঁড়ালে ফ্রান্স দলের নতুন কোচ হন কিংবদন্তি জিদান।
আরও পড়ুন <<>> ভারতের জন্য দুঃসংবাদ
প্রিয় তারকাকে ঘরের মাঠে কোচের ভূমিকায় দেখতে ব্যাকুল সমর্থকরা। যদিও ঘরের মাঠে নামার আগেই সেপ্টেম্বরের শেষে নেশনস লিগে তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে জিদানের কোচিং পর্ব।
তবে ২ অক্টোবর প্যারিসে জিদানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে এখন থেকেই প্রহর গুনছে ফরাসি সমর্থকরা। ভক্তদের আশা, জিদানের হাত ধরেই আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের সেরা ট্রফি উঁচিয়ে ধরবে ফ্রান্স।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































