Apan Desh | আপন দেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স-স্পেনের একাদশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩১, ১৫ জুলাই ২০২৬

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স-স্পেনের একাদশ

ছবি : সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স। অন্য দিকে স্পেন চাচ্ছে তাদের নতুন ইতিহাস গড়তে। দুই দলই তাদের শক্তিশালী ১১ জনের লাইনআপ ঘোষণা করেছে। বাংলাদেশ সময় রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন।

এর আগে গত দুই আসরে ফাইনাল খেলেছে ফ্রান্স। ২০১৮ সালের চ্যাম্পিয়ন তারা। কিন্তু ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল।

স্পেন ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার সেমিফাইনাল খেলতে নেমেছে। এর আগে ইউরো ও নেশন্স লিগ সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর স্মৃতি তাদের উজ্জীবিত করছে তাদের।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানের জয় পাওয়া ফরাসি একাদশে একমাত্র পরিবর্তন হিসেবে দেজিরে দুয়ের জায়গায় এসেছেন ব্র্যাডলি বারকোলা। প্যারিস সেন্ট-জার্মেইর এ উইঙ্গার খেলবেন বাম প্রান্তে। তার সঙ্গে ফ্রান্সের এক দুর্দান্ত আক্রমণভাগে আরও রয়েছেন ব্যালন ডি'অর বিজয়ী উসমান দেম্বেলে, বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল অলিসে ও গোল্ডেন বুটের দৌড়ে থাকা কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন<<>> ফ্রান্স নাকি স্পেন, কে পাচ্ছে ফাইনালেন টিকিট?

অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তে স্পেনের একাদশে পরিবর্তন নেই। গত শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ে শুরু করা দল নামাচ্ছেন তিনি। মানে আগের দুই রাউন্ডের প্রতিটিতেই জয়সূচক গোল করা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনোকে আবারও বেঞ্চেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ডান প্রান্তে শুরু করবেন লামিন ইয়ামাল। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মিকেল ওয়ারসাবাল। চার গোল নিয়ে এ বিশ্বকাপে স্পেনের সর্বোচ্চ গোলদাতা তিনি।

ফ্রান্স একাদশ

মূল একাদশ: দিনিয়ে, মাগনিয়ঁ, রাবিও, দেম্বেলে, এমবাপে, উপামেকানো, কুন্দে, চুয়ামেনি, সালিবা, অলিসে, বারকোলা।

অতিরিক্ত খেলোয়াড়: ব্রিস সাম্বা, কান্তে, লুকাস, তুরাম, থিও, জঁ-ফিলিপ মাতেতা, কোনাতে, মাক্সেন্স লাক্রোয়া, চেরকি, মানু কোনে, গুস্তো, জাইরে-এমেরি, মাগনেস আকলিউশ, দুয়ে, রবিন রিসার।

স্পেন একাদশ

মূল একাদশ: লাপোর্তে, উনাই সিমন, কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইজ, ওয়ারজাবাল, অলমো, রদ্রি, অ্যালেক্স বায়েনা, পোরো, লামিনে ইয়ামাল, কুবারসি।

অতিরিক্ত খেলোয়াড়: গ্রিমালদো, ইগলেসিয়াস, লরেন্তে, ডেভিড রায়া, মেরিনো, ফেরান তোরেস, এরিক গার্সিয়া, মার্টিন জুবিমেন্দি, ইয়েরেমি, পেদ্রি, জোয়ান গার্সিয়া, নিকো উইলিয়ামস, মার্ক পুবিল, গাভি, ভিক্টর মুনিয়োজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়