Apan Desh | আপন দেশ

ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থানের লড়াই 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ জুলাই ২০২৬

ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থানের লড়াই 

ছবি: আপন দেশ

শুরু থেকেই একের পর এক জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছিল বর্তমান রানার্স আপ ফ্রান্স। কিন্তু শেষ চারের লড়াইয়ে স্পেনের কাছে হেরে বিদায় নিছে ফরাসি দলটি। অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। শিরোপা লড়াই থেকে বিদায় নিলেও আরও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ আছে তাদের সামনে।

বাংলাদেশ সময় শনিবার (১৮ জুলাই) রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিধর দল। অনেকের মতে, কৌশলগত ভুলের কারণেই ফ্রান্স ও ইংল্যান্ডকে বিদায় নিতে হয়েছে।

সেমিফাইনালে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও স্পেনের বিপক্ষে নিজেদের ছায়া হয়ে ছিল ফ্রান্স। লুইস দে লা ফুয়েন্তের দলের কৌশলের সামনে অসহায় আত্মসমর্পণ করে ২-০ গোলে হেরে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা।

অন্যদিকে, ইংল্যান্ডের বিশ্বকাপ হতাশার ইতিহাসে যোগ হয়েছে আরেকটি অধ্যায়। আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন চূর্ণ হয়েছে থমাস টুখেলের শিষ্যদের।

এখন দুই দলকেই নতুন করে নিজেদের উজ্জীবিত করে এমন একটি ম্যাচ খেলতে হবে, যেটিকে ফুটবল অঙ্গনের অনেকেই সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি বলে মনে করেন।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

সেমিফাইনালের পর ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেছেন, আমাদের কোনো খেলোয়াড়, এমনকি ফ্রান্সের খেলোয়াড়েরাও এই ম্যাচ খেলতে চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সে লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই বিশ্বকাপ জিততেই খেলে, কিন্তু বাস্তবতা এটাই

এ ম্যাচটি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের জন্যও বিশেষ। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ছেন ৫৭ বছর বয়সী এ কোচ। ফলে এটি হতে যাচ্ছে ফরাসি জাতীয় দলের দায়িত্বে তার শেষ ম্যাচ।

২০১২ সালে দায়িত্ব নেয়ার পর গত ১৪ বছরে ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ শিরোপা, ২০২২ বিশ্বকাপের ফাইনাল এবং এবার সেমিফাইনালে তুলেছিলেন দেশম। যদিও স্পেনের বিপক্ষে সেমিফাইনালে তার কৌশল নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। সেমিফাইনালে হারের পর তিনি বলেছিলেন, এখন আমাদের সামনে তৃতীয় স্থান অর্জনের সুযোগ আছে। সেটি অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়