Apan Desh | আপন দেশ

নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪০, ১০ জুলাই ২০২৬

নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে 

ছবি সংগৃহীত

পেনাল্টি থেকে গোল করতে না পেরে প্রথমার্ধে হতাশ করেছিলেন সমর্থকদের। তবে বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে আক্ষেপ ঘুচিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। রোমাঞ্চকর এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেয়ার পাশাপাশি গড়লেন নতুন ইতিহাস। একই সঙ্গে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এলেন ফরাসি অধিনায়ক।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৯ জুলাই) বোস্টনে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। সামনে ইসা জিওপের বাধায় ডি-বক্সের মুখে এক মুহূর্ত থামেন তিনি, এক পলকে সামনে দেখেই নেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নেয় ঠিকানা।

আরও পড়ুন<<>>মরক্কোর স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স

চলতি আসরে এমবাপ্পের অষ্টম গোল এটি। এ ম্যাচের আগে অ্যাসিস্ট করে ফেলেন দুটি।

১৯৬৬ সাল থেকে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ভিন্ন দুই আসরে ১০ গোলে সম্পৃক্ত রইলেন। ২০২২ সালেও আটটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা।

এবার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেও উঠলেন এমবাপ্পে। তার সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি।

বিশ্বকাপে ২০ ম্যাচে এমবাপ্পে মোট গোল হলো ২০টি। ৩১ ম্যাচে ২১ গোল করে চূড়ায় আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch