Apan Desh | আপন দেশ

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৩, ৪ জুলাই ২০২৬

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

ছবি সংগৃহীত

সোয়ানে সোয়ানে লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ। এবার শুরু হতে যাচ্ছে শেষ ষোলোর ‘বাঁচা মরার’ লড়াই। শনিবার (০৪ জুলাই) রাত ১১টায় হিউস্টনে স্বাগতিক কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়াটার ফাইনালে উঠার যুদ্ধ। রাত ৩টায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

তার আগে চোট থাবা দিয়েছে ফ্রান্স শিবিরে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।

আরও পড়ুন<<>>শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ফরাসি দৈনিক লেকিপে জানিয়েছে, ঊরুর চোটে ভুগছেন ২৬ বছর বয়সী চুয়ামেনি। তাই কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে পারবেন না তিনি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতে শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি।  রিয়াল মাদ্রিদের এ ফুটবলার কেবল ইরাকের বিপক্ষে খেলেননি। নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা শেষ গ্রুপ ম্যাচে একটি অ্যাসিস্টও করেন তিনি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়