Apan Desh | আপন দেশ

প্রবাসী

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচন

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি-এ নিয়োগ পাবেন। রোববার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারির মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এর আগে ০৬ নভেম্বর থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারি করা হয়।

০৭:০৫ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো.নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল। অন্য তিন থেকে চারজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের বাহিরে পাহারা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে নেছার আহম্মেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

০৫:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় মারুফ বেপারি নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দেশটির কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হন। নিহত মারুফ বেপারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তার তিন সন্তান রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

১০:০৭ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল (BOESL), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। এ ছাড়া বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা মূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় প্রেরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

০৫:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের

বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকট যেন দিন দিন বেড়েই চলছে। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। এ সংকটের পর থেকে বাহরাইনে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। যে কারণে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট দেয়া হয়। পোস্টে বলা হয়, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের সেখানকার স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

১২:০১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাফতরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের অবগত করে জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে অভিযান চালাচ্ছে। এ প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।

০৮:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়ার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। বাড়িতে তার মা-বাবা, স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন।

০৬:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement