Apan Desh | আপন দেশ

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার বিষয়ে যা বললেন নুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার বিষয়ে যা বললেন নুর

নুরুল হক নুর।

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে তিনি  এ তথ্য জানান।

এদিন প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন নুর।

এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে।’

আরও পড়ুন : আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

নুরুল হক নুর আরও বলেন, ‘প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়