মো. মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নতুন গভর্নর হিসেবে কাজে যোগ দিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন।
বুধবার নিয়োগ পাওয়ার পর আজ কাজে যোগ দিলেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।
জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নিবাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন৷
গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এ প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেয়া হলো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































