ছবি: সংগৃহীত
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনে দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ সময়ে মোট ২৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ দশমিক ৩০ টাকা হিসাবে)।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের একই সময়ের প্রবাসী আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে দেশে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ৬০ শতাংশ।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ২ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটর সাইকেল পেলেন শাবনুর
অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৫৯ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
এসময়ে প্রবাসী আয় আহরণে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এককভাবে ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত চার প্রধান ব্যাংক— সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের সম্মিলিত প্রবাসী আয়ের সমপরিমাণ রেমিট্যান্স সংগ্রহ করেছে। এমনকি এসব ব্যাংকের মাধ্যমে আসা মোট প্রবাসী আয়ের চেয়েও বেশি অর্থ এসেছে কৃষি ব্যাংকের মাধ্যমে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































