Apan Desh | আপন দেশ

দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর পোস্টাল ব্যালট গন্তব্য দেশে পৌঁছেছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ব্যালট গ্রহণ করেছেন। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি ব্যালট প্রেরক দেশগুলোর পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট, যার মধ্যে ৪১ হাজার ১৭৮টি রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন।

আরও পড়ুন <<>> ভোট-ফলাফল নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের অভ্যন্তরে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের নিকট প্রেরিত ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোট দিয়েছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়