Apan Desh | আপন দেশ

প্রতারক

নায়িকা ববির স্বামী গ্রেফতার

নায়িকা ববির স্বামী গ্রেফতার

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের একটি বাসায় বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিং থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ নানা অভিযোগে মামলা রয়েছে। শনিবার (২০ জুন) সকালে গুলশান-২ এর ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) রাত থেকেই আবুল বাশারের বাসা ঘিরে রাখা হয়। পরে শনিবার সকালে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত একটি গোপন সিলিংয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

০৫:৪৪ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতার পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ২৫ মে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। তিনি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে। মামলা এড়াতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। মামলার ভয়ে ওই ব্যবসায়ী নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এরপর একই ব্যক্তি ৩০ মে  নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে আরেক ‘বিকাশ ও নগদ’ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানায়,  ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে। মামলা থেকে রেহাই পেতে ৪০ হাজার টাকা দিতে হবে।

০৬:১৬ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব, এরপর ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতার মাধ্যমে অপরাধ—এমন কৌশলে জড়িত এক ‘সিরিয়াল রেপিস্ট’কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি রাশেদুল ইসলাম রাব্বি (৩০)। তিনি মূলত রাজধানীর মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করতেন। পরে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজের আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন।

০৩:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে প্রতারণার সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ডাবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মনোরঞ্জন ও শরিফুল ইসলাম; তারা দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে তারা বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলছিল। এ জন্য তারা কার্ডপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করছিল।

০৫:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী ১১ মাসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বিপুল অঙ্কের এ অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে।

১১:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

‘বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সে প্রশ্ন রাখতে চাই’

‘বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সে প্রশ্ন রাখতে চাই’

জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সে প্রশ্ন রাখতে চাই। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটি করতে হবে। তবে এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন। যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না।

০৪:১৯ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

পুষ্পধারা প্রপার্টিজের ২৩শ’ কোটি টাকার ভয়ঙ্কর ফাঁদ!

পুষ্পধারা প্রপার্টিজের ২৩শ’ কোটি টাকার ভয়ঙ্কর ফাঁদ!

জমির ব্যবসা বেশ প্রসার ঘটেছে বাংলাদেশে। এ ব্যবসায় নতুনমাত্রা দিয়েছে জমির ওপর বাড়ি নির্মাণ কাজ। দেশে গড়ে উঠেছে অসংখ্য হাউজিং কোম্পানি। তাদের কোনটি স্বনামে বিখ্যাত আবার কোনটি প্রতারকদের ঊষাঘর। এমনই এক হাউজিং কোম্পানির নাম পুষ্পধারা প্রপার্টিজ। ২ হাজার ৩শ’ কোটি টাকার ফাঁদ পেতেছে বাংলাদেশের ছয় ঠগ! ফাঁদের রশি টানছে শতাধিক জুনিয়র। অপ্রতিরুদ্ধ এ ফাঁদে আটকে যাচ্ছেন ৭ হাজার ৮শ’ মানুষ। ইতোমধ্যে আইনের ফাঁক গলিয়ে হাজারের বেশি সহজ মানুষকে মরণ ফাঁদে আটকিয়েছে ঠগ চক্রটি। ব্যবসা তাদের জমি ছাড়া জমি বিক্রি। তাও সেই বহুল আলোচিত বিল আড়িয়ালে।

০৬:২৩ পিএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ