Apan Desh | আপন দেশ

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৭, ২৭ নভেম্বর ২০২৪

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

ছবি: সংগৃহীত

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৭ নভেম্বর) যশোর আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোনার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮) ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজে কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি