Apan Desh | আপন দেশ

গ্যাস বিল নিয়ে প্রতারণা, সতর্ক করল তিতাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৩, ৩ জুলাই ২০২৬

গ্যাস বিল নিয়ে প্রতারণা, সতর্ক করল তিতাস

ফাইল ছবি

গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সম্প্রতি জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। 

তিতাস কর্তৃপক্ষ জানায়, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছে।

এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে তিতাস বলছে, শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন ‌‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হলো। কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করবেন না।

আরও পড়ুন <<>> বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা

প্রতারক চক্র থেকে রক্ষা পেতে সচেতন থাকুন। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করুন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়