Apan Desh | আপন দেশ

ভাইবা বোর্ডে আটক প্রক্সি নেয়া ২২ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৩৬, ২৭ অক্টোবর ২০২৪

ভাইবা বোর্ডে আটক প্রক্সি নেয়া ২২ পরীক্ষার্থী

ছবি- আপন দেশ

গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি নেয়া ২২ পরীক্ষার্থীকে আটক।

রোববার (২৭ অক্টোবর) জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

 মোয়াজ্জাম আহমদ বলেন, শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন শূন্য পদের নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এই সময় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাদের নিজস্ব হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এ ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করে। যা ভাইবা বোর্ডে ধরা পড়ে। পরে তাদরকে আটক করা হয়।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রক্সি নেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আমরা অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরদিন ২৬ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে তাদের মৌখিক পরীক্ষা ওই কার্যালয়ে শুরু হয়।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি