ছবি: আপন দেশ
শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যুগ যুগ ধরে প্রতারিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (০৯ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের আয়োজনে সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ খান বলেন, তিনি দায়িত্ব নেয়ার পর কয়েকটি শেয়ারের লেনদেন হল্টেড হয়েছিল। তিনি দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নিয়েছেন।বর্তমান সার্ভেইলেন্স সিস্টেমে ৪৫টা ইন্ডকেটর আছে যেখানে আন ইউজুয়াল ট্রেড হচ্ছে। আমি এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, এতদিন এরকম পরিস্থিতিতে কমিশন প্রথমে স্টক এক্সচেঞ্জকে জানাত। তারপর তারা ব্যবস্থা নিত। তাতে ব্যবস্থা নিতে দুই মাস সময় লেগে যেত।
আরও পড়ুন<<>>শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ
এ সময়ে রোগী মারা যায়। ডিলে ইজ নট জাস্টিস। এখান থেকে আমরা বের হতে চাই। আনইউজুয়াল লেনদেন হলে, হল্টেডে হলে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে। সে নির্দেশনা দিয়েছি। এখন থেকে স্টক এক্সচেঞ্জ দ্রুত ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তার সঙ্গে দায়িত্ব নেয়া নতুন তিন কমিশনারের যোগ্যতা ও দক্ষতার প্রশংসা করে মাসুদ খান বলেন, কমিশনে যারা এসেছেন তারা বেসরকারি খাতে মাঠ পর্যায়ে কাজ করছেন। এমন না যে তারা অবসরে গিয়েছেন। তারা বেসরকারি খাতে যে যার জায়গায় কাজ করেছেন। এ কমিশন বেসরকারি খাতের কমিশন।
শুরুতেই ফ্লোর প্রাইস তুলে দেয়ার উদ্যোগ নেয়ার কারণ ব্যাখ্যা করে মাসুদ খান বলেন, এটা শেয়ার বাজারের জন্য রেড ফ্লাগ। বিদেশিরা এটাকে রেডফ্ল্যাগ হিসেবে দেখেন।
এরপর লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা দূর করার উদ্যোগের কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। তার মতে, এর সমাধান প্রয়োজন। না হলে ভবিষতে বিদেশে কোনো দেশি কোম্পানি তালিকাভুক্ত হতে অনেক প্রশ্ন দেখা দিত।
শেয়ার বাজারের লেনদেন টি প্লাস ওয়ানে (এক দিনে শেয়ার ম্যাচুরড হলে পরের দিনই বিক্রি করার নির্দেশ) আনতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিএসইসি কাজ শুরু করেছে বলে জানান মাসুদ খান।
তিনি বলেন, আরটিজিএস-এর টেকনিক্যাল কাজগুলো তরা করবে। এর সমাধান হলেই আমরা দ্রুত টি প্লাস ওয়ানে যেতে পারব। শেয়ার বাজারে শেয়ার কেনা-বেচা নিয়ে যে প্রচার চলে, তা বন্ধ করার কথাও বলেন বিএসইসি চেয়ারম্যান।
সেজন্য ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি লাইসেন্স দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































