Apan Desh | আপন দেশ

ছেলের প্রতারণায় বাবা-মার বিষপান, অতঃপর...

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ৮ মে ২০২৪

আপডেট: ১৬:১৯, ৮ মে ২০২৪

ছেলের প্রতারণায় বাবা-মার বিষপান, অতঃপর...

ফাইল ছবি

ছেলের ওপর অভিমান করে মা-বাবার এক সঙ্গে বিষ পান করেছেন। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের গুরুদাসপুরের ঘটনা এটি।  

বিষ পানে গুরুত্বর অসুস্থ বাবা-মা হলেন- মো. আলম শেখ (৬০) ও নাজমা বেগম (৫০)। 

হাসপাতালে চিকিৎসাধীন আলম শেখ বলেন, আমার দুই মেয়ে এক ছেলে। ছেলে সবুজ শেখকে সব জমি-জমা লিখে দিয়েছি। ছেলে তাকে কথা দিয়েছিল সংসারের সকল দায়িত্ব নেবে। আমার সব ঋণ পরিশোধ করবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে কথা রাখেনি।

এ দিকে ঋণের কারণে পাওনাদারদের অপমান-অপদস্থ সহ্য করতে হচ্ছে।’ পাশাপাশি ছেলে ও ছেলের বউয়ের দুর্ব্যবহার তো রয়েছেই। অতিষ্ঠ হয়ে স্বামী-স্ত্রী এক সঙ্গে বিষ পান করেছেন বলে জানান আলম শেখ। 

মা-বাবার বিষ পানে আত্মহত্যাচেষ্টার বিষয়ে জানতে চাইলে ছেলে সবুজ শেখ কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তবে আলম শেখের ভাতিজা জুয়েল রানা বলেন, তার চাচা-চাচি সুস্থ হলে পারিবারিকভাবে বসে এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার জানান, বিষ পান করে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি