Apan Desh | আপন দেশ

গর্ত থেকে ৯ লাখ টাকা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গর্ত থেকে ৯ লাখ টাকা উদ্ধার

চাঁদপুরে বিকাশের এজেন্টদের কাছে বিতরণের জন্য নেয়া টাকা আত্মসাতের চেষ্টার ঘটনা উদঘাটন করেছে পুলিশ। অভিযুক্তরা টাকা এজেন্টদের হাতে না দিয়ে বাড়ির আঙিনায় মাটির গর্তে পুঁতে রাখেন। পরে পুলিশের অভিযানে সেখান থেকে নয় লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার অভিযান শেষ করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী এলাকার বাসিন্দা মো. রাব্বি (২২) এবং তার সহযোগী ফরহাদ হোসেন (২১)। রাব্বি বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও/এসআর) হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকালে রাব্বি চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট এলাকার ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই অর্থ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের কথা ছিল। তবে টাকা নেয়ার পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান।

আরও পড়ুন <<>> এনসিপি প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

পরে অফিসে ফোন করে নিজেকে অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে একই দিন বিকাশের পরিবেশক মেসার্স দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মনির হোসেন তালুকদার থানায় সাধারণ ডায়েরি করেন।

তদন্তে নেমে পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে অপহরণ ও হামলার নাটক সাজানোর বিষয়টি স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্যমতে পুলিশ তার বসতঘরের মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানা সূত্র জানায়, অভিযানে সহযোগী ফরহাদ হোসেনকেও গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সকালে রাব্বিকে আটক করা হয়।

ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, দায়িত্বপ্রাপ্ত অবস্থায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরিবেশকের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু