Apan Desh | আপন দেশ

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪৮, ১৬ মে ২০২৬

আপডেট: ০৯:৪৯, ১৬ মে ২০২৬

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে এখন তিনি গাড়িতে আছেন। চাঁদপুর প্রবেশের আগে সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

চাঁদপুরে পৌঁছে বেলা সাড়ে ১২টায় জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ ‍পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন<<>>সকালে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এরপর বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement