ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর শাহরাস্তির পৌরসভা শাখার আহবায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি নিজের ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক এ সিদ্ধান্ত নেয়া হয়। এনসিপি চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ আরএনবি সদস্য বরখাস্ত
চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহবায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওটে। তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহবায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দফতর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নিজের ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































