Apan Desh | আপন দেশ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য অ্যাকাডেমির বর্ষার কবিতা আড্ডা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ৯ জুলাই ২০২৫

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য অ্যাকাডেমির বর্ষার কবিতা আড্ডা

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে অনুষ্ঠিত হয়েছে চর্যাপদ সাহিত্য অ্যাকাডেমির জমজমাট বর্ষার কবিতা আড্ডা। রোববার (০৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয় এ আড্ডা।

দুপুরের শেষান্তে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগলো। সমস্ত প্রকৃতি ভিজে একাকার। এর মধ্যেই এক এক করে ছুটে আসতে লাগলেন আড্ডাবাজরা। বৃষ্টি থামতেই জমে উঠে আড্ডাস্থল। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়েশা আক্তার রুপা। সহকারী পরিচালক ফেরারী প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি শিউলী মজুমদার, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক।

আরওপড়ুন<<>>কারিগর সাহিত্য-চারুকলা সম্মান ২০২৫

কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান স্বপন, আইরিন সুলতানা লিমা, নাজমুল ইসলাম ও রাইসা ইসলাম তাসনিম।

অনুষ্ঠানে আয়েশা আক্তার রুপা বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও এমন একটি আড্ডা জমে উঠেছে; এটা সত্যিই আনন্দের। শিল্প-সাহিত্যের প্রতি গভীর টান অনুভব না করলে বৃষ্টিতে ভিজে কেউ কবিতার আড্ডায় ছুটে আসেন না।

সহ-সভাপতি শিউলী মজুমদার বলেন, বর্ষা ঋতুকে আমি মানুষের মনের সঙ্গে তুলনা করি। মানুষের মনের যেমন বিচিত্র রূপ থাকে, তেমনই বর্ষারও বিচিত্র রূপ দেখতে পাই আমরা।

চর্যাপদ অ্যাকাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা। শুধু তা-ই নয়, হুমায়ূন আহমেদের প্রিয় ঋতুর তালিকায়ও বর্ষাকে দেখতে পাই। মানবজীবনে বর্ষার প্রভাব যতটা; অন্য কোনো ঋতুর ততটা নয়।

অনুষ্ঠানে উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনিমকে পুরস্কৃত করার পাশাপাশি ফলচক্রের আয়োজন করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত