Apan Desh | আপন দেশ

দল গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: এম এ হান্নান

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দল গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: এম এ হান্নান

আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে বলে জানান চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও তাই করব।

একটি কুচক্রী মহল অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি। 

আরও পড়ুন<<>>দেশের স্বার্থে আমরা সবাই এক: তারেক রহমান

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার আহবান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান। নির্বাচনে কারচুপির অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement