Apan Desh | আপন দেশ

এক ইলিশের দাম ৭৬৪০ টাকা

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ২১ মে ২০২৬

এক ইলিশের দাম ৭৬৪০ টাকা

ছবি : আপন দেশ

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছের বাজারে একটি বড় সাইজের ইলিশ ৭ হাজার ছয়শত চল্লিশ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাজারের শান্তি ফিশ নামের প্রতিষ্ঠানের মাছ ব্যবসায়ী সম্রাট বেপারি সাজু গাজী নামে এক জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।

জানা গেছে, ভোরে জেলে সাজু গাজী চাঁদপুরে হাইমচরের মেঘনা নদীর চরভৈরবী এলাকায় জাল ফেলেন। তাতে ছোট আকারের বেশকিছু ইলিশ ধরা পড়লেও এই একটি মাত্র বড় আকারের ইলিশ ধরা পড়ে। আর তার দরদাম ভালো পেতে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ছুটে আসেন তিনি।

ক্রেতা সম্রাট বেপারি জানান, উন্মুক্ত নিলামে এ ইলিশের দাম হাঁকা হয়। একপর্যায়ে মণের হিসাবে এক লাখ একানব্বই হাজার টাকা দর ওঠে। পরে এক কেজি ছয়শত গ্রাম ওজনের ইলিশটি সাত হাজার ছয়শত চল্লিশ টাকা দরে কিনে নেন। 

তবে শেষ পর্যন্ত কিছু টাকা লাভে মাছটি বিক্রি করার কথা জানান তিনি।

আরও পড়ুন : ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

এদিকে, জেলে এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও মেঘনা এবং উপকূলীয় এলাকার নানা আকারের ইলিশ ধরা পড়ছে। কিন্তু তা পরিমাণে খুবই কম। তবে বর্ষা বা মৌসুম শুরু হলে বেশি ইলিশ পাওয়ার আশা রয়েছেন তারা। তখন হয়তো আকারভেদে দরদাম কমতির দিকে যেতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch