Apan Desh | আপন দেশ

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৭, ১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ছবি : আপন দেশ

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে  যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী আল-আরাফাহ ও হাইড্রোলিক বালুর গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুন : দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়