Apan Desh | আপন দেশ

চর্যাপদ অ্যাকাডেমির কবিতা পাঠ-সাংস্কৃতিক সন্ধ্যা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১৮ জুন ২০২৫

চর্যাপদ অ্যাকাডেমির কবিতা পাঠ-সাংস্কৃতিক সন্ধ্যা

চর্যাপদ সাহিত্য অ্যাকাডেমি সাত বছরে পদার্পণ করেছে। রোববার (১৪ জুন) চাঁদপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, কেক কাটা, বই উপহার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ওইদিন বিকেল ৫টায় রক্তিম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চর্যাপদ অ্যাকাডেমির সহ-সভাপতি শিউলী মজুদার।

সংগঠনের সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী।

আরওপড়ুন<<>>নাজনীন আক্তারের সাংবাদিকতা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহবায়ক ফেরারী প্রিন্স। এতে অতিথি ছিলেন সাবেক ফুটবলার কবি মিজানুর রহমান স্বপন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, রোটারি ক্লাব অব হিলশা চাঁদপুরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম ও সুরধ্বনি একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী।

শুভেচ্ছা বক্তব্য দেন উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, সিসিডিএর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি ও সাংবাদিক সাঈদ হোসেন অপু চৌধুরী।

সোমা দত্তের পরিচালনায় অনুষ্ঠানে একঝাঁক শিল্পী নৃত্য পরিবেশন করেন। গিটার পরিবেশন করেন হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ। কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, ফাতেমা আক্তার শিল্পী, নাজমুল ইসলাম ও রাইসা। সংগীত পরিবেশন করেন রবীন্দ্র মজুমদার। বাঁশি বাজান বেলাল শেখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement