Apan Desh | আপন দেশ

বই

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। এ বক্তব্যের কারণে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। 

০৫:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

সীরাতুর রাসূল (ছা.) পুস্তক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহবান

সীরাতুর রাসূল (ছা.) পুস্তক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহবান

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত মহানবী হযরত মুহাম্মদ (ছা.) এর জীবন ভিত্তিক সীরাতুর রাসূল (ছা.) পুস্তক। বর্তমান প্রজন্মকে নৈতিক মোকাবেলায় জাতীয় শিক্ষাক্রমে পুস্তুকটি অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আয়োজিত সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সীরাত সেমিনারে বক্তারা এ আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। প্রধান অতিথি ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম। 

০৯:৫৪ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়।  চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।  এ বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন গল্পের ছলে।

০৯:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

অপ্রস্তুত প্রকাশকদের নিয়ে বইমেলা

অপ্রস্তুত প্রকাশকদের নিয়ে বইমেলা

নানা জটিলতা ও প্রস্তুতি সংকট কাটিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

০৩:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেয়ার আহবান জানিয়েছে বাংলা অ্যাকাডেমি। ১৬ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র www.ba21bookfair.com এ ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। পুরোনো (২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

০৩:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

‘বছরের প্রথম দিনেই শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা’

‘বছরের প্রথম দিনেই শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা’

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি তিনি এ তথ্য জানান। বইয়ের মানের বিষয়ে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার। এবারের বইয়ের মান আগের তুলনায় ভালো, এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।’

১২:১০ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement