Apan Desh | আপন দেশ

বইমেলায় মিলছে আইনি পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় মিলছে আইনি পরামর্শ

এবারের অমর একুশে বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম। গত ১১ দিনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে ৭২০ জন আইনগত পরামর্শ ও তথ্য সেবা নিয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স বিভাগের ড. মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে বইমেলায় আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা গ্রহণে মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করেছেন।

বইমেলায় এ বছর প্রথমবারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

এ সেবা দেয়ার জন্য মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করছেন লিগ্যাল এইড অফিসাররা।

সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য প্রদান করছেন।

এছাড়া সরকারি আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, স্টিকার, প্যামফ্লেট, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, লিফলেট, ব্রশিয়ার ও অন্যান্য প্রকাশনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোড এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ প্রদর্শন করা হচ্ছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ