অমর একুশে বইমেলা ২০২৬ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে বাংলা অ্যাকাডেমি। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা অ্যাকাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলা অ্যাকাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে অ্যাকাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা অ্যাকাডেমি। কিন্তু বেশিরভাগ প্রকাশক ঈদুল ফিতরের পর বইমেলা অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন।
আরও পড়ুন : সাধারণ ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না, জানাল কর্তৃপক্ষ
সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































