Apan Desh | আপন দেশ

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অমর একুশে বইমেলা-২০২৬।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা অ্যাকাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, অ্যাকাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch