ছবি: সংগৃহীত
চলছে অমর একুশে বইমেলা। আজ মেলার পঞ্চম দিন। নির্বাচন পরবর্তী আবহে মেলা কিছুটা দেরিতে শুরু হলেও দর্শনার্থী বাড়তে শুরু করছে। মেলা প্রাঙ্গনে বাড়ছে বইপ্রেমীদের ভিড়।
এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের এ মিলনমেলা শুরুর প্রথমদিকে পাঠকদের আনাগোনা কম থাকলেও দিন পেরোনোর সাথে সাথে বাড়ছে শুরু করেছে ক্রেতার সংখ্যা। বই বিক্রির হিসেবেও তাই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইমেলা শুরু হয়। তবে এ বছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হয়েছে বইপ্রেমীদের মিলনমেলার এ উৎসব। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় আজ সকালে বইপ্রেমীদের পদচারণা কম দেখা যায়। তবে বিকেল হতেই বাড়ছে দর্শনার্থীদের সমাগম।
আরও পড়ুন <<>> পুরস্কার গ্রহণ-বর্জন নিয়ে যা বললেন মোহন রায়হান
মেলা প্রাঙ্গনে আসা এক বইপ্রেমী জানান, কয়েকবছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বই নিয়ে পর্যবেক্ষণ ও সমালোচনা লিখতে পছন্দ করেন তিনি। তাই প্রতিবছরই বইমেলায় আসা হয় তার। তবে এবারই প্রথমবারের মত বইমেলায় নিজের লেখা বই প্রকাশ করতে করেছেন।
এদিকে একাধিক বিক্রেতা ও লেখক বলছেন, স্টলে দর্শনার্থী সমাগম বাড়লেও ক্রেতার আনাগোনা আগের মতন নেই। যে কারণে ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য এবারের মেলা পরিণত হয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে।
প্রসঙ্গত, এবারের বইমেলায় অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































