আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রাজধানীতে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, রোববার দুপুর ২টায় বিএনপির নির্বাচনী সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’
আরও পড়ুন : ‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম’
এসময় শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































