ছবি : আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার উদ্দেশে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (০৭ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যাল মাঠের সমাবেশের মঞ্চে পৌঁছান তিনি। এ সময় হাজার হাজার নেতা-কর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
এর আগে সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীত বস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০০৩ সালের ৪ জানুয়ারিতে এ ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সেজন্য ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে যার বহির্প্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, এ জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম। তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁও বাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম স্যার অন্য রকম গর্ব তারা নিজেদের পরিচয় দেন।
পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা্ খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন ফাদার জসিম মুরমু।
সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক পয়গাম আলী।
আরও পড়ুন<<>>‘বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে’
জেলা সভাপতি মির্জা ফয়সল বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন নির্বাচনি সমাবেশে কীভাবে মানুষের ঢল নেমেছে।
এদিন সকাল ১০টা ৫মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে হেলিকপ্টারে ঠাকুগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকায় থেকে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকে। নেতা-কর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়েরর বরণ্যে সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
এ সমাবেশে ঠাকুগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীরা রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































