Apan Desh | আপন দেশ

‘এ লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

‘এ লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো’

ইরফান সাজ্জাদ ও এহসানুল হক মিলন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার বার্তা দিলেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সতর্কতা করেন। 

তিনি মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এ অভিনেতা?

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এ লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।

এই অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সে সময়ে এ ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।

ইরফানের এ ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাত শতাধিক বার ভক্তরা ভাগাভাগি করেন। তবে ভক্তরাও নানা রকম মজার মন্তব্য করছেন। তাহের রাব্বী নামের একজন লিখেছেন, আবার সে পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে। 

শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে। রেহনুমা নামের একজন লিখেছেন, সে যুগের ফাইভ পাস এ যুগের মাস্টার্স পাসের সমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়