Apan Desh | আপন দেশ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৫

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশ

প্রকাশ পেয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ থেকে তা প্রকাশ পায়।

আয়োজকরা জানান, আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য হলো “উন্নত চলচ্চিত্র, উন্নত দর্শক এবং উন্নত সমাজ”।

আরও পড়ুন<<>> অসম্পূর্ণ সিনেমার ফুটেজ ইউটিউবে,ক্ষুব্ধ শাবনূর

আয়োজকরা বলছেন, ইতোমধ্যে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। এবারের উৎসবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলেই আশা করছেন তারা। এরমধ্যে বেশ  কয়েকটি বিভাগের মধ্যে হবে প্রতিযোগিতা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ -এ সারাবিশ্ব থেকে অসংখ্য নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।

চলচ্চচিত্র প্রদর্শনীটি অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু