Apan Desh | আপন দেশ

রণবীরের নতুন লুকে উচ্ছ্বসিত দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৫, ২ ডিসেম্বর ২০২৫

রণবীরের নতুন লুকে উচ্ছ্বসিত দীপিকা

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাদের রসায়ন দুর্দান্ত। ভারতীয় চলচ্চিত্রের এ রোমান্টিক জুটির ফ্যাশন সেন্স সব সময়ই আলোচনার ঝড় তোলে। তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমের বদৌলতে বলিউডের 'মস্তানি'র মন্তব্য নিয়ে ফের আবারও চর্চা শুরু হয়েছে বি-টাউনে। স্বামী রণবীর সিংয়ের নতুন 'ধুরন্ধর' লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!

আরও পড়ুন<<>>কাজ না করেও বিলাসী জীবন নায়িকার

আগামী ০৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি। 

এ 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু