Apan Desh | আপন দেশ

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪২, ১৩ মে ২০২৬

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

বিসিবির লোগো

শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কার্যক্রম। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থার আসন্ন নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার (১৩ মে) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে এ কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

আরও পড়ুন<<>>বাংলাদেশের কাছে হারে পাকিস্তানের সাবেক তারকার ক্ষোভ

বিসিবি জানিয়েছে, এ নবগঠিত কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের ক্ষমতাবলে গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়ম তদন্ত করে খুঁজে পায় এনএসসি। সেদিনই তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয় অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। 

আগামী কয়েক দিনের মধ্যেই এ কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে। বর্তমান বোর্ড প্রধান তামিম জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিসিবির নির্বাচন, যেখানে তিনিও একজন প্রাথী।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র