ছবি সংগৃহীত
দুই হাজার চব্বিশ সালে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। দুই বছর পর এবার ঘরের মাঠে শাহিন আফ্রিদি-শান মাসুদদের বিপক্ষে জয়ের সে ধারা বজায় রেখেছে টাইগাররা। মঙ্গলবার (১২ মে) বুধবার মিরপুরে সফরকারিদের বড় ব্যাধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের কাছে ১০৪ রানে পরাজয়ের পর পাকিস্তানে চলছে ব্যাপক সমালোচনা। সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন শান মাসুদরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ ঝেড়েছেন সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।
নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, আমি টেস্ট ম্যাচ তো আর বাঁচাতে পারব না। কিন্তু গতকাল আমি বলেছিলাম যে, দোয়া করো যেন এক-দুই ঘণ্টা বৃষ্টি হয়। তাহলে এ টেস্ট ম্যাচ বেঁচে যাবে। তা না হলে তারা যদি ২৭০ রান করে, সেটাই করতে মুশকিল হয়ে যাবে। কেননা চতুর্থ ইনিংসে ৭০ ওভার ব্যাট করা এতটাও সহজ কাজ নয়।
কামরান আরও বলেন, কিন্তু এখানে বলা হচ্ছিলো যে, আমরা চেজ করবো, বড় ইনিংস খেলবো। এটা তাদের মুখেই মানায়, যারা নিয়মিত পারফর্ম করে। মাঠ সবকিছুই দেখিয়ে দেয়। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে একই ঘটনা বারবার হচ্ছে।
আরও পড়ুন<<>>ঝুঁকি নিয়ে শান্তর বাজিমাত
এ হারকে লজ্জাজনক বলে অ্যাখ্যা দিয়েছেন কামরান। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্টে এমন হার মেনে নেয়া যায় না। আমাদের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং পরিকল্পনা- সবকিছুই ছিল প্রশ্নবিদ্ধ। আর কোন কোন দল আমাদের বলির পাঠা বানাবে। আর কেউ বাকি থাকল না।
ক্রিকেটটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় না। এটা মাঠে হয়। আর বাংলাদেশ মাঠেই খেলেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলেনি।
হারের জন্য কেবল খেলোয়াড়দের নয়, বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্টকেও দায়ী করেছেন তিনি। আকমল যোগ করেন, আমরা যদি এখনই ঘরোয়া ক্রিকেটের মান এবং খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া ঠিক না করি, তবে আরও বড় লজ্জার মুখোমুখি হতে হবে। বাংলাদেশ দেখিয়ে দিল কীভাবে পরিকল্পনা করে টেস্ট ম্যাচ জিততে হয়।
সমালোচনার মাঝেও বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করতে ভুলেননি তিনি। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব এবং নাহিদ রানার গতির প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশ এখন টেস্টে যেকোনো বড় দলকে হারানোর সামর্থ্য রাখে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































