Apan Desh | আপন দেশ

টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ৮ মে ২০২৬

টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: আপন দেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে সফরকারিদের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক লাল সবুজ দল। টাইগারদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। 

শুক্রবার (০৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম সাবধানী সূচনা করলেও দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না জয়। শাহিন শাহ আফ্রিদির আগের ওভারে স্লিপে জীবন পান জয়। পরের ওভারে প্রায় একই ধরনের বলে কট বিহাইন্ড হন তিনি। 

এ প্রতিবেদন লেখার সময় ৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। সাদমান ইসলাম ১২ এবং মুমিনুল হক ০১ রানে ব্যাট করছেন। 

আরও পড়ুন<<>>ফিক্সিং কাণ্ডে ৪ জনেকে শাস্তি দিলো বিসিবি

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। পেসার হিসেবে রয়েছেন নাহিদ রানা, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। 

পাকিস্তান অবশ্য টেস্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে। ছিটকে গেছেন অভিজ্ঞ বাবর আজম। অভিষেক হচ্ছে ওপেনার আজওয়ান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। 

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। দুটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজওয়ান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়