Apan Desh | আপন দেশ

হয়রানি

এমপির বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদেরই হয়রানির অভিযোগ

এমপির বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদেরই হয়রানির অভিযোগ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। আর এসব নিয়ে কথা বললেই মামলা, বহিষ্কার করে হয়রানি করছেন নিজ দলের নেতাকর্মীদের। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব কথা বলেন। এমপির কথায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করায় তারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেন।

০৩:৫০ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement