Apan Desh | আপন দেশ

ভারত বয়কট

ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক ছিলেন রাও দানিশ আলি।  বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে তাকে গুলি করা হয়। খবর এনডিটিভির। ১১ বছর ধরে এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন দানিশ আলি। তিনি বুধবার রাতে দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত ৮ টা ৫০ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি তাদের থামিয়ে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। রাওকে কমপক্ষে তিনবার গুলি করা হয়, এরমধ্যে মাথায় দুইবার।

০৩:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ বাংলাদেশের

ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ বাংলাদেশের

ভারতের দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রাঙ্গন এলাকায় সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রণয় ভার্মাকে তলব করে। এছাড়া শনিবার নয়াদিল্লিতে কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনা, সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৫:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

সার্ক নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ ড. ইউনূস

সার্ক নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এ সময় আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। এদিকে সার্জিও গোরকে গত মাসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা গত বছর যা করেছে, সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে।

০৭:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement