Apan Desh | আপন দেশ

মোস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ১৬ এপ্রিল ২০২৪

মোস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

আইপিএলে খেলতে ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্রের শর্তানুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা তার। অর্থাৎ ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরতে হতো বাঁহাতি এ পেসারকে। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশে ফেরার আগে ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন মোস্তাফিজ। ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দেয়া হলেও পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য মোস্তাফিজকে একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজ ৩০ তারিখে ফিরে আসার কথা ছিল। কিন্তু আমরা এখন ওকে ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।’

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন বাংলাদেশে আসবেন মোস্তাফিজ। এরপর ৩ মে থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন বাঁহাতি এ পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে কয়েকদিন বিরতি থাকলেও তাকে আইপিএল খেলতে পাঠাবে না বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ শেষে আমরা তাকে আর পাঠাব না। আমরা চাই বিশ্বকাপের আগে তাকে কয়েকদিন বিশ্রামে রাখতে। জিম্বাবুয়ে সিরিজের পর ও দলের সাথে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলতে যাবে।’

চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে মোস্তাফিজের। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুবেন্দ্র চাহাল। সমান ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে আছেন জসপ্রীত বুমরাহ। ভারতের এ তারকা পেসারের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ১০ উইকেট নিয়ে মোস্তাফিজ আছেন তালিকার তিনে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান